ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘ইতিহাসের সেরা ভোট’ উপহার দেওয়ার প্রত্যয় রাখলেও এবারই ‘সবচেয়ে বেশি ঝুঁকি’ দেখছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার নির্বাচনি কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেছেন, “বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, তার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন, এতে কোনো সন্দেহ নেই।” আর নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘বিতর্কিত ভোটের’ জন্য ওই সময়ের দুই সিইসির জেলে যাওয়া এবং ‘জুতার মালা’ পাওয়ার ঘটনায় উদ্বেগের বিষয়টিও বিবেচনায় রাখতে বলেছেন।
মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে গিয়ে ‘মব’ হামলার শিকার সাবেক আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনা অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষ যে যুক্তি তুলে ধরেছে, তা ‘মিথ্যা’ বলে দাবি করেছেন এ মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। শুক্রবার ঢাকার হাকিম আদালতে হাজির করে ১৬ জনকে কারাগারে আটক রাখার আবেদন করা হলে কাঠগড়ায় দাঁড়িয়ে কার্জন আদালতের কাছে এর প্রতিকার চান এবং ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামের এক সংগঠনের ওই অনুষ্ঠান থেকে ‘উদ্ধার করে’ বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল কার্জনদের। পরে শাহবাগ থানায়