শিরোনাম:
ইসির প্রশিক্ষণের সূচনায় এল ঝুঁকির কথা, ‘জুতার মালার’ সতর্কবার্তারাষ্ট্রপক্ষের অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে ক্ষতিপূরণ চাইলেন ঢাবি শিক্ষক কার্জনআরও ৩০০ শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে গ্রামীণফোন একাডেমিপেপ্যাল নিয়ে এখনো ধোঁয়াশাপুরুষ উধাও আর ডাইনির সেই গল্প এবার যুক্তরাষ্ট্রেঅভিনেতা হতে পারবেন ভাবেননি কেউ, দুবার অস্কার পেয়েছেনফেডের স্বাধীনতা নিয়ে অনিশ্চয়তা, প্রভাব পড়েছে ডলারের বাজারেআজকের বিনিময় হারভাতের আঠা আর ডিমের সাদা অংশে তৈরি হয়েছিল চীনের মহাপ্রাচীর?পর্বতের নেশায় চাকরি ছেড়েছিলেন, এবার যাচ্ছেন বিশ্বের অষ্টম উঁচু পর্বত অভিযানে
Dhaka

রাষ্ট্রপক্ষের অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে ক্ষতিপূরণ চাইলেন ঢাবি শিক্ষক কার্জন

অ

মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে গিয়ে ‘মব’ হামলার শিকার সাবেক আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনা অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষ যে যুক্তি তুলে ধরেছে, তা ‘মিথ্যা’ বলে দাবি করেছেন এ মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।

শুক্রবার ঢাকার হাকিম আদালতে হাজির করে ১৬ জনকে কারাগারে আটক রাখার আবেদন করা হলে কাঠগড়ায় দাঁড়িয়ে কার্জন আদালতের কাছে এর প্রতিকার চান এবং ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামের এক সংগঠনের ওই অনুষ্ঠান থেকে ‘উদ্ধার করে’ বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল কার্জনদের। পরে শাহবাগ থানায় তাদের নামেই উল্টো মামলা করা হয়, যেখানে ‘দেশকে অস্থিতিশীল এবং অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের’ অভিযোগ আনে পুলিশ।

মন্তব্য দেখতে ও করতে লগইন করুন

পাঠকদের মন্তব্য শুধু নিবন্ধিত সদস্যরাই দেখতে ও লিখতে পারেন।