Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. খেলা
  2. জীবনযাপন
  3. প্রযুক্তি
  4. ফ্রিল্যান্সিং
  5. বাণিজ্য
  6. বিনোদন
  7. বিশেষ সংবাদ
  8. বিশ্ব
  9. ভ্রমণ
  10. রাজনীতি
  11. সর্বশেষ
  12. সুস্থতা

ব্রাভো, রশিদের পর নারাইনের ৫০০, সাকিব কত দূর

প্রতিবেদক
admin
August 28, 2025 8:31 am

মিড উইকেটের ওপর দিয়ে টেনে মারতে চেয়েছিলেন কলিন ইনগ্রাম। তবে ধরা পড়লেন স্যাম কারানের হাতে। সে উইকেটটা নিয়েই দারুণ এক মাইলফলক হয়ে গেল সুনীল নারাইনের। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নেওয়া মাত্র তৃতীয় বোলার হয়ে গেলেন ক্যারিবীয় এ স্পিনার।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টে সারের হয়ে খেলছেন নারাইন। গতকাল কার্ডিফে স্বাগতিক গ্ল্যামরগানের বিপক্ষে ম্যাচ ছিল তাদের। সারের দেওয়া ২৩৭ রানের লক্ষ্যে গ্ল্যামরগান আটকে গেছে ১৭১ রানেই। ৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে নারাইন ইনগ্রামের উইকেটই নিয়েছেন। তাতেই মাইলফলক হয়ে গেছে ৪৯৯টি উইকেট নিয়ে এ ম্যাচে নামা এ স্পিনারের।

- ভ্রমণ