জুলাই সনদের সমন্বিত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা নিয়ে দলগুলোর কাছ থেকে যেসব আপত্তি ও পরামর্শ এসেছে, সেগুলো সমন্বয় করা হচ্ছে।
এর ভিত্তিতে সনদের সমন্বিত খসড়ায় আবার কিছু সংশোধনী আনতে যাচ্ছে কমিশন, যাতে মোটাদাগে দলগুলোর মতামতের প্রতিফলন নিশ্চিত করা যায়।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে নিজেদের কার্যালয়ে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে দলগুলোর মতামত পর্যালোচনা করা হয় বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


