ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবার বড় ব্যবধানে হারল সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। অ্যান্টিগায় গায়ানা অ্যামাজন ওয়ারিওয়র্সের বিপক্ষে ৮৩ রানে হেরেছে সাকিবের দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে গায়ানা ২১১ রান তুলেছে। তাড়া করতে নেমে ফ্যালকনস গুটিয়ে যায় ১২৮ রানে।
সাকিব আজও ছিলেন ব্যর্থ। পাঁচে ব্যাটিংয়ে নেমে করেন ৭ বলে ৮ রান। ইমরান তাহিরের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে শেষ হয় সাকিবের ইনিংস। ফ্যালকনসের কেউ–ই অবশ্য ব্যাটিংয়ে ভালো করতে পারেননি। তবে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দারুণ শুরু পেয়েছিলেন। তিনে নামা কারিমা গোর ১৪ বলে ৩১ রান করে যখন আউট হন, অ্যান্টিগার রান ৪.৩ ওভারে ৬৬।

মন্তব্য দেখতে ও করতে লগইন করুন
পাঠকদের মন্তব্য শুধু নিবন্ধিত সদস্যরাই দেখতে ও লিখতে পারেন।