চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, প্রসেসরসহ সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহে র্যামের দামে ঊর্ধ্বগতি দেখা গেলেও বর্তমানে র্যামসহ প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, মনিটরসহ অন্যান্য যন্ত্রাংশের দাম স্থিতিশীল রয়েছে। ফলে বিক্রির পরিমাণও ভালো হচ্ছে। একাধিক বিক্রেতা জানিয়েছেন, র্যামের দাম আপাতত স্থির থাকলেও ভবিষ্যতে প্রভাব পড়তে পারে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।


