ঘণ্টাব্যাপী অবরোধের পর রাজধানীর আগারগাঁও মোড় থেকে সরে গেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তিন দফা দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদ ব্যানারে শিক্ষার্থীরা আগারগাঁও মোড় ‘ব্লকেড’ করেন। এ কারণে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘণ্টাব্যাপী চলা ‘ব্লকেড’ কর্মসূচির কারণে এই সড়কসহ আশপাশে তীব্র যানজট তৈরি হয়। এ সময় ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
দাবি আদায়ে ভবিষ্যতে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দুপুর সাড়ে ১২টার পর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। এরপর যান চলাচল শুরু হয়।


