আজ সকালে আন্তর্জাতিক বাজারে ডলার শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে বিনিয়োগকারীদের নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় ডলারের দুর্বলতা বেড়েছে।
সোমবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করবেন। অভিযোগ, বন্ধকি সম্পত্তির চুক্তি জালিয়াতি। তবে কুকের আইনজীবী জানিয়েছেন, বরখাস্ত ঠেকাতে তিনি মামলা করবেন। এতে দীর্ঘ আইনি লড়াই হবে বলেই আভাস মিলেছে


