আজ বৃহস্পতিবার অভিনেতা চঞ্চল চৌধুরী ও শান্তা দম্পতির বিবাহবার্ষিকী। এ উপলক্ষে গতকাল বুধবার রাতে ফেসবুকে নিজেদের পুরোনো একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। ছবিটি পোস্টার করে নস্টালজিক অভিনেতা জানিয়েছেন তাঁর ভুলে যাওয়ার ‘অসুখ’-এর কথা।
এই ছবিটা অনেক বছর আগের…! আজ থেকে প্রায় পনেরো বছর আগের তোলা। সম্ভবত কোনো এক পত্রিকার ফটোসাংবাদিক বাসায় এসে ছবিটা তুলেছিলেন। ছবিতে আমাকে, আমার স্ত্রী শান্তা এবং একমাত্র পুত্র শুদ্ধকে দেখা যাচ্ছে।


