Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. খেলা
  2. জীবনযাপন
  3. প্রযুক্তি
  4. ফ্রিল্যান্সিং
  5. বাণিজ্য
  6. বিনোদন
  7. বিশেষ সংবাদ
  8. বিশ্ব
  9. ভ্রমণ
  10. রাজনীতি
  11. সর্বশেষ
  12. সুস্থতা

সিপিএলে আবার সেই সাকিবকেই দেখা গেল

প্রতিবেদক
admin
August 28, 2025 8:29 am

বল হাতে ফিরলেন পুরোনো সাকিব আল হাসান! না, অনেক উইকেট নেননি। ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তবে এর মধ্যেই আছে একটা বিশেষত্ব।

সিপিএলে খেলা আগের ৫ ম্যাচে এক ইনিংসে সাকিব সর্বোচ্চ বোলিং করেছেন দুই ওভার। তাও ষষ্ঠ-সপ্তম বোলার হিসেবে। তবে আজই প্রথম সাকিব তাঁর বোলিং কোটা পূর্ণ করলেন। সেই পুরোনো দিনের মতো নতুন বলে পাওয়ার প্লেতে নিলেন উইকেটও।

সাকিব আজ আউট করেছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপেনার কলিন মানরোকে। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জিততে পারেনি।

তারুবার ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে অ্যান্টিগা করেছিল ৭ উইকেটে ১৪৬ রান। অ্যালেক্স হেলস ও কিসি কার্টির ফিফটিতে এই রান ৮ বল হাতে রেখেই জিতে যায় নাইট রাইডার্স।

শুরুতে সাকিব মানরোকে ফেরালেও রানা তাড়ায় কোনো অসুবিধা হয়নি নাইট রাইডার্সের। কার্টি ও হেলসের ৮৭ রানের জুটিতেই আসলে তাদের জয় নিশ্চিত হয়ে যায়। চার নম্বরে নেমে নিকোলাস পুরান ১১ বলে ২৩ রান করে কাজটা আরও সহজ হয় দলটির। আজ ক্যারিয়ারের ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি পেয়েছেন হেলস, যা সর্বোচ্চ ফিফটি করা ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ।

- খেলা

আপনার জন্য নির্বাচিত