রয়্যাল ক্যারিবিয়ানের নতুন জাহাজ স্টার অব দ্য সিস ফ্লোরিডা থেকে প্রথম যাত্রায় রওনা দিচ্ছে। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রুজশিপ বা ভ্রমণ জাহাজ হিসেবে আত্মপ্রকাশ করছে এটি, সঙ্গে রয়েছে এর সহোদর জাহাজ আইকন অব দ্য সিস।
সাত রাতের এই যাত্রায় এই জাহাজটি মেক্সিকোর কোজুমেল, কোস্টা মায়া ও হন্ডুরাসের রোআতানে থামবে। ২০ তলা বিশিষ্ট বিশাল এই জাহাজ দ্বৈত আসনে ৫ হাজার ৬১০ জন যাত্রী এবং পূর্ণ সক্ষমতায় ৭ হাজারের বেশি যাত্রী বহন করতে পারবে। এই যাত্রীদের সেবায় নিয়োজিত থাকবেন ২ হাজার ৩৫০ জন নাবিক ও কর্মী।


