শিরোনাম:
ইসির প্রশিক্ষণের সূচনায় এল ঝুঁকির কথা, ‘জুতার মালার’ সতর্কবার্তারাষ্ট্রপক্ষের অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে ক্ষতিপূরণ চাইলেন ঢাবি শিক্ষক কার্জনআরও ৩০০ শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে গ্রামীণফোন একাডেমিপেপ্যাল নিয়ে এখনো ধোঁয়াশাপুরুষ উধাও আর ডাইনির সেই গল্প এবার যুক্তরাষ্ট্রেঅভিনেতা হতে পারবেন ভাবেননি কেউ, দুবার অস্কার পেয়েছেনফেডের স্বাধীনতা নিয়ে অনিশ্চয়তা, প্রভাব পড়েছে ডলারের বাজারেআজকের বিনিময় হারভাতের আঠা আর ডিমের সাদা অংশে তৈরি হয়েছিল চীনের মহাপ্রাচীর?পর্বতের নেশায় চাকরি ছেড়েছিলেন, এবার যাচ্ছেন বিশ্বের অষ্টম উঁচু পর্বত অভিযানে
জীবনযাপন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে ছয় ‘সুপারস্টার ফুড’

অ

সুপারফুড’ শব্দটা দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিংবা এ ধরনের অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু কোনো খাবারকে সুপারফুড হিসেবে স্বীকৃতি দেয়নি। তারপরও সুপারফুড নিয়ে হইচইয়ের শেষ নেই। কিন্তু আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এমন কিছু খাবারের তালিকা দিয়েছে, যেসবকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ‘মহাতারকা’ বা ‘সুপারস্টার’ বলা যায়। ডায়াবেটিস নেই, এমন ব্যক্তির ওজন নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস প্রতিরোধেও কাজে আসবে এসব খাবার

ডায়াবেটিস এমন এক রোগ, যা জীবনধারার সঙ্গে গভীরভাবে যুক্ত। চিকিৎসক একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনমাফিক ওষুধ তো দেবেনই, তবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং শরীরচর্চারও বিকল্প নেই।

সুস্থ থাকতে প্রত্যেক ব্যক্তিরই এমন খাবার বেছে নেওয়া প্রয়োজন, যা হুট করে রক্তের সুগার বাড়িয়ে দেবে না, বরং তা হজম হতে তুলনামূলক বেশি সময় লাগবে। তাই সবারই বেছে নেওয়া উচিত আঁশসমৃদ্ধ খাবার। এমন ছয় ধরনের খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক।

গাঢ় সবুজ শাক

  • ভিটামিন এ, ভিটামিন কে, আয়রন, ফোলেট আর পটাশিয়ামে ভরপুর গাঢ় সবুজ শাকে আছে পর্যাপ্ত আঁশ।
  • শাকে ক্যালরির পরিমাণ খুব কম। খাবারের প্লেট অর্ধেকটাই আপনি ভরাতে পারেন এ ধরনের খাবারে।
  • তা ছাড়া স্যুপ ও সালাদও হতে পারে গাঢ় সবুজ শাক দিয়ে। তাতে খাদ্যতালিকায় বৈচিত্র্য আসে।

মন্তব্য দেখতে ও করতে লগইন করুন

পাঠকদের মন্তব্য শুধু নিবন্ধিত সদস্যরাই দেখতে ও লিখতে পারেন।