শিরোনাম:
ইসির প্রশিক্ষণের সূচনায় এল ঝুঁকির কথা, ‘জুতার মালার’ সতর্কবার্তারাষ্ট্রপক্ষের অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে ক্ষতিপূরণ চাইলেন ঢাবি শিক্ষক কার্জনআরও ৩০০ শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে গ্রামীণফোন একাডেমিপেপ্যাল নিয়ে এখনো ধোঁয়াশাপুরুষ উধাও আর ডাইনির সেই গল্প এবার যুক্তরাষ্ট্রেঅভিনেতা হতে পারবেন ভাবেননি কেউ, দুবার অস্কার পেয়েছেনফেডের স্বাধীনতা নিয়ে অনিশ্চয়তা, প্রভাব পড়েছে ডলারের বাজারেআজকের বিনিময় হারভাতের আঠা আর ডিমের সাদা অংশে তৈরি হয়েছিল চীনের মহাপ্রাচীর?পর্বতের নেশায় চাকরি ছেড়েছিলেন, এবার যাচ্ছেন বিশ্বের অষ্টম উঁচু পর্বত অভিযানে

ই-পেপার — বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
পাতা ১ / ১
১০০%

আরও ৩০০ শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে গ্রামীণফোন একাডেমি

৩০০ শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে গড়ে তুলতে নতুন ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে গ্রামীণফোন একাডেমি। আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরার জিপি হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীদের বিনা মূল্যে ওয়ার্ডপ্রেস এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৩০ শতাংশই ঢাকার বাইরের।

সকাল ৮:৫৪

পেপ্যাল নিয়ে এখনো ধোঁয়াশা

অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেনের (পেমেন্ট) মাধ্যম পেপ্যাল বাংলাদেশে চালু হচ্ছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। দীর্ঘদিন ধরেই সরকারি-বেসরকারি পর্যায়ে এ নিয়ে আলোচনা থাকলেও কবে আসবে পেপ্যাল, এ প্রশ্নের উত্তর এখনো অজানা। বিশ্বজুড়ে ফ্রিল্যান্সারদের কাছে অনলাইনে অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে প্রথম পছন্দ পেপ্যাল। আর তাই বাংলাদেশের ফ্রিল্যান্সাররাও দীর্ঘদিন ধরে দেশে পেপ্যাল চালুর দাবি জানিয়ে আসছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আবার আলোচনায় আসে পেপ্যাল। এরপর শোনা যাচ্ছিল, খুব তাড়াতাড়ি বাংলাদেশে পেপ্যাল আসবে।

সকাল ৮:৫৩

পুরুষ উধাও আর ডাইনির সেই গল্প এবার যুক্তরাষ্ট্রে

অল্প পরিসরে আর স্বল্প খরচে গল্প তৈরির চ্যালেঞ্জ নিয়ে গত বছর ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স বা এফএনএফ নামে কাজ শুরু করেছিলেন কয়েক তরুণ। বন্ধুরা মিলে একে একে তৈরি করেছিলেন ১০টি শর্টফিল্ম। সেখান থেকে ‘লোক’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসব ফ্যান্টাসটিক ফেস্টের ফ্ল্যাগশিগ বিভাগ ‘ফ্যান্টাসটিক শর্টস’-এ প্রতিযোগিতা বিভাগে। ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৮:৫১

অভিনেতা হতে পারবেন ভাবেননি কেউ, দুবার অস্কার পেয়েছেন

১০ বছর বয়সে তিনি অভিনয়ের প্রেমে পড়েন। কিন্তু অভিনয় করবেন ও তারকা হবেন, এমন ভাবনা তাঁর ছিল না। ১৭ বছর বয়সে তাঁর কাছে মনে হয়েছিল, অভিনয় করা যায়। পরে অভিনয়ের জন্য বিদ্যালয় থেকে ঝরে পড়েন। তিনি অভিনেতা হতে পারবেন সেই বিশ্বাস অনেকের ছিল না। তিনিই আজ হলিউডের বিখ্যাত অভিনয়শিল্পী রবার্ট ডি নিরো। ১৯৪৩ সালে জন্ম নেওয়া এই অভিনেতা আজ ৮৩–তে পা দিলেন। ছবিতে তাঁর জীবনের গল্প

সকাল ৮:৫০

ফেডের স্বাধীনতা নিয়ে অনিশ্চয়তা, প্রভাব পড়েছে ডলারের বাজারে

আজ সকালে আন্তর্জাতিক বাজারে ডলার শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে বিনিয়োগকারীদের নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় ডলারের দুর্বলতা বেড়েছে। সোমবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করবেন। অভিযোগ, বন্ধকি সম্পত্তির চুক্তি জালিয়াতি। তবে কুকের আইনজীবী জানিয়েছেন, বরখাস্ত ঠেকাতে তিনি মামলা করবেন। এতে দীর্ঘ আইনি লড়াই হবে বলেই আভাস মিলেছে

সকাল ৮:৪৯

আজকের বিনিময় হার

আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবস। দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। আজ দেশের মুদ্রাবাজারে ডলারের দাম কিছুটা কমেছে। টানা ছয় দিন দাম বাড়ার পর আজ ডলারের দাম কমল। গত জুলাই মাসে সামগ্রিকভাবে ডলারের দাম ওঠানামা করেছে। এ মাসেও সেই ধারা অব্যাহত আছে, যদিও মাত্রা কিছুটা কমেছে।

সকাল ৮:৪৮

ভাতের আঠা আর ডিমের সাদা অংশে তৈরি হয়েছিল চীনের মহাপ্রাচীর?

অনেকের মতো আমিও স্কুলের সাধারণ জ্ঞানের বই থেকে মহাপ্রাচীরের কথা জেনেছিলাম। অবশেষে ঘুরে এলাম সেই মহাপ্রাচীরের দেশ। প্রাচীরটি নিয়ে মাও সে–তুং একটি কবিতায় লিখেছিলেন, ‘একজন ব্যক্তি কখনো প্রকৃত বীর হয়ে উঠতে পারে না, যদি না সে কোনো দিন মহাপ্রাচীরের চূড়ায় গিয়ে পৌঁছায়।’ নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যের এমন নিদর্শন নিজ চোখে না দেখলে চীনের জনগণের মধ্যে দেশপ্রেম কীভাবে জাগ্রত হবে? সে জন্যই এমন কবিতা রচনা। অবশ্য প্রকৃত বীর হওয়ার জন্য নয়, মানুষের এক বিস্ময়কর সৃষ্টি, সপ্তাশ্চর্যের একটি ও চীনের দর্শনীয় কিছু স্থান ভ্রমণের জন্য জীবনকে কিছুটা সুযোগ করে দিলাম। সেসব অভিজ্ঞতারই সামান্য কিছু অংশ আজ বলব।

সকাল ৮:৪৬

পর্বতের নেশায় চাকরি ছেড়েছিলেন, এবার যাচ্ছেন বিশ্বের অষ্টম উঁচু পর্বত অভিযানে

পৃথিবীর অষ্টম উঁচু পর্বত মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ। হিমালয় পর্বতমালার ৮ হাজার ১৬৩ মিটার পর্বতটির চূড়া ছুঁতে তাঁর অভিযান শুরু হবে ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন ও হাতে পতাকা তুলে দেওয়ার অনুষ্ঠান।তৌফিক আহমেদ পরিচিত তমাল নামে। তিনি ‘অলটিটিউড হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাব’ নামে রোমাঞ্চকর ভ্রমণ পরিচালনাকারী প্ল্যাটফর্মের সদস্য। আজকের আয়োজনটি হয় এই ক্লাবের উদ্যোগে। এতে তৌফিক আহমেদের হাতে জাতীয় পতাকা তুলে দেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার। তিনিই ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পর্বতারোহণ প্রশিক্ষক ও চলচ্চিত্র গবেষক মীর

সকাল ৮:৪৫

স্লোভেনিয়ায় গিয়ে স্কাই ডাইভিং করলেন বাংলাদেশি তিন তরুণী, কেমন ছিল সেই অভিজ্ঞতা

নেপালে বাঞ্জি জাম্প দিয়েছিলাম ২০১৯ সালে। তখনই মনে মনে ঠিক করেছিলাম, জীবনে একবার হলেও স্কাই ডাইভিং করব। তবে সেটা দুবাইয়ের মতো এলাকায় নয়, যেখানে ভেসে ভেসে পর্বতের দৃশ্য দেখা যাবে এমন জায়গায়। আমার এই স্বপ্নের কথা অবনী রায় জানত। এ বছরের শুরুতে তার সঙ্গেই ঠিক করি আমার আসছে জন্মদিনে দীর্ঘদিনের স্বপ্নটা পূরণ করব। ১২ আগস্ট আমার জন্মদিন, তার আগেই খোঁজখবর করি—কোথায় স্কাই ডাইভিং করা যায়, সেটা আমার মনের মতো জায়গা কি না, খরচ কেমন ইত্যাদি। খোঁজ নিয়ে দুটি জায়গা পছন্দ হলো। বেছে নিলাম জুলিয়ান আল্পস (আল্পস পর্বতমালার অংশ) ঘেরা স্লোভেনিয়ার বোভেক। কারণ, সুইজারল্যান্ডে যেখানে ৯০০ ইউরো (প্রায় ১ লাখ ৩০

সকাল ৮:৪৪

ইউটিউব দেখে শেষ করতে কত দিন লাগবে

গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটের ভিডিও প্রকাশ, প্রচার আর সংরক্ষণের সাইট ইউটিউব। ইউটিউব শুধু একটি ভিডিও দেখার ওয়েবসাইট নয়। ইউটিউব এখন এক বিশাল তথ্য ও বিনোদনের ভান্ডার। প্রতিদিন প্রতি মিনিটে এখানে যুক্ত হচ্ছে নতুন নতুন ভিডিও। ধারণা করা হয়, বর্তমানে প্রতি মিনিটে ৫০০ ঘণ্টারও বেশি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। আপনি যদি এক ঘণ্টা ইউটিউব দেখেন ততক্ষণে ইউটিউবে ৩ দশমিক ৪ বছরের ভিডিও যোগ হয়ে যায়। স্মার্টফোন ও উচ্চগতির ইন্টারনেটের সহজলভ্যতার কারণে সহজেই ভিডিও তৈরি ও প্রকাশ বা আপলোড হচ্ছে বেশি।

সকাল ৮:৪৩

মুখে বললেই গুগল ফটোজের ছবি সম্পাদনা করে দেবে জেমিনি এআই

সহজে ছবি সম্পাদনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে ফটোজ অ্যাপে ছবি সম্পাদনা করতে ব্যবহারকারীদের আলাদা করে টুল বাছাই বা সেটিংস পরিবর্তন করতে হবে না। শুধু লিখিত প্রম্পট বা ভয়েস কমান্ড দিলেই ছবি সম্পাদনা করে দেবে গুগলের জেমিনি এআই।

সকাল ৮:৪২

প্রযুক্তিপণ্যের দাম বাড়েনি, বিক্রিও ভালো

চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, প্রসেসরসহ সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহে র‍্যামের দামে ঊর্ধ্বগতি দেখা গেলেও বর্তমানে র‍্যামসহ প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, মনিটরসহ অন্যান্য যন্ত্রাংশের দাম স্থিতিশীল রয়েছে। ফলে বিক্রির পরিমাণও ভালো হচ্ছে। একাধিক বিক্রেতা জানিয়েছেন, র‍্যামের দাম আপাতত স্থির থাকলেও ভবিষ্যতে প্রভাব পড়তে পারে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।

সকাল ৮:৪১

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে ছয় ‘সুপারস্টার ফুড’

সুপারফুড’ শব্দটা দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিংবা এ ধরনের অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু কোনো খাবারকে সুপারফুড হিসেবে স্বীকৃতি দেয়নি। তারপরও সুপারফুড নিয়ে হইচইয়ের শেষ নেই। কিন্তু আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এমন কিছু খাবারের তালিকা দিয়েছে, যেসবকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ‘মহাতারকা’ বা ‘সুপারস্টার’ বলা যায়। ডায়াবেটিস নেই, এমন ব্যক্তির ওজন নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস প্রতিরোধেও কাজে আসবে এসব খাবার ডায়াবেটিস এমন এক রোগ, যা জীবনধারার সঙ্গে গভীরভাবে যুক্ত। চিকিৎসক একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনমাফিক ওষুধ তো দেবেনই, তবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং শরীরচর্চারও বিকল্প নেই। সুস্থ থাকতে প্রত্যেক ব্যক্তিরই এমন খাবার বেছে নেওয়া প্রয়োজন, যা হুট করে রক্তের সুগার

সকাল ৮:৩৯

‘ভুলে যাওয়াটা আমার একটা অসুখ’, বিবাহবার্ষিকীতে চঞ্চল

আজ বৃহস্পতিবার অভিনেতা চঞ্চল চৌধুরী ও শান্তা দম্পতির বিবাহবার্ষিকী। এ উপলক্ষে গতকাল বুধবার রাতে ফেসবুকে নিজেদের পুরোনো একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। ছবিটি পোস্টার করে নস্টালজিক অভিনেতা জানিয়েছেন তাঁর ভুলে যাওয়ার ‘অসুখ’-এর কথা। এই ছবিটা অনেক বছর আগের...! আজ থেকে প্রায় পনেরো বছর আগের তোলা। সম্ভবত কোনো এক পত্রিকার ফটোসাংবাদিক বাসায় এসে ছবিটা তুলেছিলেন। ছবিতে আমাকে, আমার স্ত্রী শান্তা এবং একমাত্র পুত্র শুদ্ধকে দেখা যাচ্ছে।

সকাল ৮:৩৭

উড়োজাহাজে তীব্র ঝাঁকুনিতে মনে হচ্ছিল, আর বুঝি দেশে ফেরা হবে না

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মন বেশ বিমর্ষ হয়ে আছে। কোনোভাবেই স্বাভাবিক হতে পারছি না। ঘুরে–ফিরে শুধু ভারতের আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনার কথাই মনে পড়ছে। বারবারই মনে হচ্ছে, ১০ জুন এমন একটি ঘটনা আমাদের উড়োজাহাজে হতে যাচ্ছিল। সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনো মন থেকে সরাতে পারিনি। ইন্দোনেশিয়াতে আট দিনের লম্বা ট্রিপ শেষ করে আমরা ঢাকায় ফিরব। এ ভ্রমণে আমার সঙ্গী ছিলেন আরও সাতজন। প্রথমেই স্কুট এয়ারলাইনসে করে সিঙ্গাপুর যাব। সেখানে সাত ঘণ্টা ট্রানজিট, এরপর সিঙ্গাপুর এয়ারলাইনসে ঢাকায় ফিরব। সকাল ১০টা ৫০–এ ছিল আমাদের ফ্লাইট।

সকাল ৮:৩৫

২০ তলা জাহাজে সাতটি সুইমিং পুল ও ৪০টি রেস্তোরাঁ: ভাসমান শহরের অভিজ্ঞতা

রয়্যাল ক্যারিবিয়ানের নতুন জাহাজ স্টার অব দ্য সিস ফ্লোরিডা থেকে প্রথম যাত্রায় রওনা দিচ্ছে। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রুজশিপ বা ভ্রমণ জাহাজ হিসেবে আত্মপ্রকাশ করছে এটি, সঙ্গে রয়েছে এর সহোদর জাহাজ আইকন অব দ্য সিস। সাত রাতের এই যাত্রায় এই জাহাজটি মেক্সিকোর কোজুমেল, কোস্টা মায়া ও হন্ডুরাসের রোআতানে থামবে। ২০ তলা বিশিষ্ট বিশাল এই জাহাজ দ্বৈত আসনে ৫ হাজার ৬১০ জন যাত্রী এবং পূর্ণ সক্ষমতায় ৭ হাজারের বেশি যাত্রী বহন করতে পারবে। এই যাত্রীদের সেবায় নিয়োজিত থাকবেন ২ হাজার ৩৫০ জন নাবিক ও কর্মী।

সকাল ৮:৩৪

জুলাই সনদের সমন্বিত খসড়ায় আবার সংশোধনী আসছে

জুলাই সনদের সমন্বিত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা নিয়ে দলগুলোর কাছ থেকে যেসব আপত্তি ও পরামর্শ এসেছে, সেগুলো সমন্বয় করা হচ্ছে। এর ভিত্তিতে সনদের সমন্বিত খসড়ায় আবার কিছু সংশোধনী আনতে যাচ্ছে কমিশন, যাতে মোটাদাগে দলগুলোর মতামতের প্রতিফলন নিশ্চিত করা যায়। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে নিজেদের কার্যালয়ে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে দলগুলোর মতামত পর্যালোচনা করা হয় বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সকাল ৮:৩৩

ব্রাভো, রশিদের পর নারাইনের ৫০০, সাকিব কত দূর

মিড উইকেটের ওপর দিয়ে টেনে মারতে চেয়েছিলেন কলিন ইনগ্রাম। তবে ধরা পড়লেন স্যাম কারানের হাতে। সে উইকেটটা নিয়েই দারুণ এক মাইলফলক হয়ে গেল সুনীল নারাইনের। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নেওয়া মাত্র তৃতীয় বোলার হয়ে গেলেন ক্যারিবীয় এ স্পিনার। ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টে সারের হয়ে খেলছেন নারাইন। গতকাল কার্ডিফে স্বাগতিক গ্ল্যামরগানের বিপক্ষে ম্যাচ ছিল তাদের। সারের দেওয়া ২৩৭ রানের লক্ষ্যে গ্ল্যামরগান আটকে গেছে ১৭১ রানেই। ৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে নারাইন ইনগ্রামের উইকেটই নিয়েছেন। তাতেই মাইলফলক হয়ে গেছে ৪৯৯টি উইকেট নিয়ে এ ম্যাচে নামা এ স্পিনারের।

সকাল ৮:৩১

৪৬ বছর বয়সী তাহিরের ক্যারিয়ারসেরা বোলিংয়ে মুখ থুবড়ে পড়লেন সাকিবরা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবার বড় ব্যবধানে হারল সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। অ্যান্টিগায় গায়ানা অ্যামাজন ওয়ারিওয়র্সের বিপক্ষে ৮৩ রানে হেরেছে সাকিবের দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে গায়ানা ২১১ রান তুলেছে। তাড়া করতে নেমে ফ্যালকনস গুটিয়ে যায় ১২৮ রানে। সাকিব আজও ছিলেন ব্যর্থ। পাঁচে ব্যাটিংয়ে নেমে করেন ৭ বলে ৮ রান। ইমরান তাহিরের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে শেষ হয় সাকিবের ইনিংস। ফ্যালকনসের কেউ–ই অবশ্য ব্যাটিংয়ে ভালো করতে পারেননি। তবে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দারুণ শুরু পেয়েছিলেন। তিনে নামা কারিমা গোর ১৪ বলে ৩১ রান করে যখন আউট হন, অ্যান্টিগার রান ৪.৩ ওভারে ৬৬।

সকাল ৮:৩০

সিপিএলে আবার সেই সাকিবকেই দেখা গেল

বল হাতে ফিরলেন পুরোনো সাকিব আল হাসান! না, অনেক উইকেট নেননি। ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তবে এর মধ্যেই আছে একটা বিশেষত্ব। সিপিএলে খেলা আগের ৫ ম্যাচে এক ইনিংসে সাকিব সর্বোচ্চ বোলিং করেছেন দুই ওভার। তাও ষষ্ঠ-সপ্তম বোলার হিসেবে। তবে আজই প্রথম সাকিব তাঁর বোলিং কোটা পূর্ণ করলেন। সেই পুরোনো দিনের মতো নতুন বলে পাওয়ার প্লেতে নিলেন উইকেটও। সাকিব আজ আউট করেছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপেনার কলিন মানরোকে। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জিততে পারেনি। তারুবার ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে অ্যান্টিগা করেছিল ৭ উইকেটে ১৪৬ রান। অ্যালেক্স হেলস

সকাল ৮:২৯

ঘণ্টাব্যাপী অবরোধের পর আগারগাঁও মোড় ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

ঘণ্টাব্যাপী অবরোধের পর রাজধানীর আগারগাঁও মোড় থেকে সরে গেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদ ব্যানারে শিক্ষার্থীরা আগারগাঁও মোড় ‘ব্লকেড’ করেন। এ কারণে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাব্যাপী চলা ‘ব্লকেড’ কর্মসূচির কারণে এই সড়কসহ আশপাশে তীব্র যানজট তৈরি হয়। এ সময় ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দাবি আদায়ে ভবিষ্যতে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দুপুর সাড়ে ১২টার পর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। এরপর যান চলাচল শুরু হয়।

সকাল ৮:২৭

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার ৫০ ছাড়িয়েছেন কে, বাংলাদেশের কে, কোথায়

সিপিএলে আজ ৪৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। স্বীকৃত টি-টোয়েন্টিতে যা হেলসের ৯৫তম ৫০ ছাড়ানো ইনিংস। স্বীকৃত টি-টোয়েন্টিতে হেলসের চেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস আছে মাত্র পাঁচজনের।হেলস টি-টোয়েন্টিতে দারুণ এক ব্যাটসম্যান, বিধ্বংসী তো বটেই! তবে টি-টোয়েন্টি ক্রিকেটের কথা বললে এর চেয়ে আরও বড় বড় নাম আলোচনায় আসবে। টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস কাদের সবচেয়ে বেশি? কারা আছেন শীর্ষে পাঁচে?

সকাল ৮:২৬

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

সকাল ৭:০৬

ই-পেপার সাজানো হচ্ছে…

ই-পেপার আর্কাইভ

তারিখ বেছে যেকোনো দিনের সংস্করণ পড়ুন

আজকের / সর্বশেষ সংস্করণ
জুলাই ২০২৪
রবসোমঙবুবৃশুশন১২৩৪৫৬৭৮৯১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০৩১